ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ফতুল্লার দাপা পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায়।
এ ঘটনায় আহত স্কুলছাত্র রবিউল হাসানের বড় ভাই সোহাগ বাদী হয়ে শামীম বাহিনীর প্রধান শামীমসহ ৫ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত স্কুলছাত্র রবিউলের মুখে ছয়টি সেলাই করা হয়েছে।
.png)
জানা গেছে, শামীম বাহিনীর প্রধান শামীম, মুন্না, বাইতুল, ইমন, নয়নসহ বেশ কিছু বখাটেরা দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রীদের সঙ্গে অশোভন আচারণ, অকারণে মুঠোফোনে ছবি তোলা, পথরোধ করাসহ নানাভাবে বিরক্ত করে আসছিলো।
এতে চরম বিরক্ত হয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল হাসান ও রাতিনসহ বেশ কয়েকজন এর প্রতিবাদ করে। এর প্রেক্ষিতে বুধবার বিকেল ৫ টার দিকে কোচিং শেষ করে বাসায় যাবার পথে স্কুলের পূর্ব গেইটে আসা মাত্র তাদেরকে একটি মাঠে তুলে নিয়ে যায় শামীমসহ অপর সন্ত্রাসীরা। সেখানে নিয়ে গিয়ে কাঠের টুকরো দিয়ে নির্মমভাবে পেটায়। এতে শরীরের মুখ- মণ্ডলসহ একাধিক স্থানে রক্তাক্ত জখম হয়। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ও অভিভাবক ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।