[ দেশজুড়ে ]
আখাউড়ায় ২৮০ কেজি শিং মাছ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাচারের সময় ২৮০ কেজি শিং মাছ উদ্ধার করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে বুধবার রাতে উপজেলার গঙ্গাসাগর থেকে এসব মাছ উদ্ধার করা হয়। পরে এসব মাছ নিলামে বিক্রি করা হয়।
অভিযানের সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আখাউড়ার ইউএনও অংগ্যজাই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গঙ্গাসাগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ উদ্ধার করা হয়েছে। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!