ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা পর ছাড়ল কমিউটার ট্রেন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ১৭ নভেম্বর ২০২২
ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা পর ছাড়ল কমিউটার ট্রেন
ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মশাখালী স্টেশনে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন মশাখালী স্টেশনে বিকল হয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মশাখালী স্টেশন মাস্টার আতিকুল ইসলাম। 

Advertisement

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন মশাখালী স্টেশনে বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে এ ঘটনায় ঢাকা ময়মনসিংহে ট্রেন যোগাযোগ সচল ছিল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!