[ দেশজুড়ে ]
বাঞ্ছারামপুরে কাভার্ডভ্যান চাপায় গৃহবধূ নিহত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাভার্ডভ্যান চাপায় শিউলি আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার জামতলি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার উপজেলার বুধাইরকান্দি গ্রামের আবুল কালামের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম বলেন, দুপুরে শিউলি উপজেলা সদর থেকে রিকশাযোগে বুধাইরকান্দি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিউলি নিহত হন। কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!