বৃহস্পতিবার রাতে নিজেই ছেলেকে সেন্টমার্টিন ফাঁড়ির পুলিশ সদস্যদের হাতে তুলে দেন তিনি।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, দুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পর তারা অভিযুক্ত শহীদুলের বাড়িতে যান। সেখানে তাকে না পেয়ে তার বাবা ফিরোজ আহমদকে জানান। ফিরোজ আহমদ তখন বলেন, তার ছেলে বাসায় ফিরলে তিনি নিজে পুলিশ ডেকে তাকে তুলে দেবেন। রাতে শহীদুল বাসায় ফিরলে ফিরোজ আহমদ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ গেলে শহীদুলকে সোপর্দ করেন তার বাবা।
সুদীপ্ত ভট্টাচার্য জানান, শহীদুল তাদের হেফাজতে আছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।