ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৯, ১৮ নভেম্বর ২০২২
২০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর আত্মহত্যা
মাগুরা থানা- ফাইল ফটো

মাগুরায় ২০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মাগুরায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহত মুক্তার হোসেন সদর উপজেলার মঘি ইউনিয়নের কাপালিডাঙ্গা গ্রামের ইবাদত মোল্লার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুক্তার হোসেনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে শ্রাবণী স্কুলের যাওয়ার সময় বাবার কাছে ২০ টাকা চায়। এ সময় তিনি স্ত্রী ডলিকে ২০ টাকা দিতে বলেন। স্ত্রী টাকা না দেওয়ায় উভয়ের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘরে গিয়ে কীটনাশক পান করেন তিনি। ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!