শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে কৃষক ওহাব গাজীর মাছের ঘের থেকে বাঘটি উদ্ধার করা হয়।
অ্যানিমেল লাভারস অব কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, মাঝ বয়সী এ মেছোবাঘটি মাছ শিকারে গিয়ে ওই কৃষকের ঘেরে এসে জালে আটকা পড়েছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়রা মেছোবাঘটি পিটিয়ে মারার আগেই আমরা উদ্ধার করি।
.png)
কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে প্রাণীটি হাজীপুর বনে অবমুক্ত করা হবে।