শুক্রবার বিকেলে রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেন গোয়ালন্দ দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, চট্টগ্রাম জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সালাহউদ্দিন জুয়েল, রাজবাড়ী জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ুন আহমেদ প্রমুখ।
.png)
প্রীতি ম্যাচের আয়োজক সাজ্জাদ হোসেন বলেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে সারা বিশ্ব মেতে আছে। বিশ্বকাপের আনন্দ ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।