বিশ্বকাপের জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। আর এ জ্বরে আক্রান্ত হয়ে সরিষাবাড়ীতে ১ হাজার ৬০ ফিট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আয়োজক কমিটির মূল উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, আর্জেন্টিনা তার প্রিয় দল ও মেসি তার প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি ১ হাজার ৬০ ফিট দৈর্ঘ্যের এ পতাকাটি বানিয়েছেন। এতে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আগামী ২২ তারিখ আর্জেন্টিনা দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ র্যালির আয়োজন করেছেন তিনি।
.png)
তিনি আরো জানান, যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। আর্জেন্টিনা যদি এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তিনি পাঁচটি গরু জবাই করে মিল্লিভাতের আয়োজন করবেন।
নাছিমুল হাসান নামে আরেকজন জানান, ছোটবেলা থেকেই তিনি মেসি ও আর্জেন্টিনার ভক্ত। সরিষাবাড়ীতে প্রায় ৭৫ পার্সেন্ট মানুষ আর্জেন্টিনার সাপোর্টার। তাদের আশা এ বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।
কাতার বিশ্বকাপ আরম্ভ হতে বাকি আর মাত্র দুইদিন। বহু আলোচনা-সমালোচনা ও বিতর্কের পর আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বছরের মাঝামাঝি সময়ের বদলে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের এ মহারণ।