ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ২২ নভেম্বর ২০২২
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ

ট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় সৈয়দ রাসেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ রাসেল একই উপজেলার ছিপাতলী এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি রুহুল আমীন।

Advertisement

তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুটিই চট্টগ্রামমুখী ছিল। ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী রাসেল। তবে ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!