শুক্রবার ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম ফকির বরিশালের গৌরনদীর বেজগতি গ্রামের শহর আলী ফকিরের ছেলে।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে বরিশাল থেকে একটি ট্রাক কাঠ নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় ট্রকটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পৌঁছলে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকে দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার কাইয়ুম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাইয়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা ইসলাম বলেন, কাইয়ুমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।