[ দেশজুড়ে ]
টেকনাফে বিদেশি সিগারেটসহ যুবক গ্রেফতার
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ মোহাম্মদ কফিল উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে হোয়াইক্যং ইউপি উলুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কফিল উদ্দিন উপজেলার হোয়াইক্যং ইউপি মনিরঘোনা এলাকার আব্দুল জলিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো.আবদুল হালিম।
.png)
তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপি উলুবুনিয়া এলাকায় অভিযান চালায় টেকনাফ মডেল থানা পুলিশের সদস্যরা। এ সময় ৯০ কার্টুন ওরিস কিং (oris king) সিগারেটসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ওই সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!