ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ার দই-মিষ্টিতে মিলল রং ও ক্ষতিকর রাসায়নিক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ২২ নভেম্বর ২০২২
বগুড়ার দই-মিষ্টিতে মিলল রং ও ক্ষতিকর রাসায়নিক
বগুড়ার দই-মিষ্টিতে মিলল রং ও ক্ষতিকর রাসায়নিক। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলায় দই-মিষ্টি তৈরির এক কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে ওই উপজেলার গাড়িদহ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম শম্বা দধি ভাণ্ডার। নিষিদ্ধ রং ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে প্রতিষ্ঠানের কারখানায় দই-মিষ্টি তৈরি করা হয়। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর সবুর মিন্টুকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ইফতেখারুল আলম রিজভী।

Advertisement

তিনি আরো বলেন, অভিযান পরিচালনার সময় শম্বা দধি ভাণ্ডারের কারখানায় গিয়ে দেখা যায়, দই-মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রং ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। পরে প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!