ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২২ নভেম্বর ২০২২
আখক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

রাজশাহীতে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান এ রায় ঘোষাণা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ২০১২ সালে ঘটনাটি ঘটেছে। যাবজ্জীবন সশ্রম দণ্ডপ্রাপ্ত আসামির নাম উজ্জ্বল আলী (৩৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ। ওই সময় আসামির বয়স ছিল ২৫ বছর। এই মামলার একমাত্র আসামি হলেন উজ্জ্বল।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর দুপুরে ধানক্ষেত কাজ করছিলেন ওই স্কুলছাত্রীর বাবা। বাবাকে দুপুরের খাবার দিয়ে বাড়ি ফেরার পথে উজ্জ্বল আলী ওই ১১ বছরের শিশুকে দূরের একটি আখক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০ এর ৯-১ ধারায়) থানায় মামলা দায়ের করা হয়।

পরে তদন্ত শেষে চারঘাট থানা পুলিশ ওই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ভিকটিমকে দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!