[ দেশজুড়ে ]
বাল্যবিয়ের আয়োজন করায় জরিমানা গুনলেন বর ও কনের বাবা
ছবি: সংগৃহীত
মাদারীপুরের রাজৈরে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
জানা যায়, সোমবার রাতে রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মাসুদ বেপারীর বাড়িতে তার মেয়ের বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে রাত ১১টার দিকে রাজৈর উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের কর্মচারী মো. হাবিব রাজৈর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ দেখে কনের বাড়ির লোকজন পালাতে চেষ্টা করেন। এ সময় বর মো. ইস্রাফিল, কনে ও কনের বাবা মাসুদ বেপারীকে আটক করে রাজৈর থানায় নিয়ে আসে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কনের বাবা মাসুদ বেপারী ও বর ইস্রাফিলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন রাজৈরের ইউএনও মো. আনিসুজ্জামান। শুনানি শেষে বর ইস্রাফিলকে ৩০ হাজার ও কনের বাবা মাসুদ বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ইউএনও মো. আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!