মঙ্গলবার রাত ১২টার দিকে চকবাজার অলিখাঁ মসজিদের বিপরীত পাশে বাটার শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক।
.png)
তিনি বলেন, রাতে চকবাজারে বাটার শোরুমে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৬টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই দোকানটা ভেতরে হওয়ায় পানি প্রবেশ করানো কঠিন ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে।
তিনি আরো বলেন, ওই শোরুমটি একটি বহুতল ভবনের নিচতলায় ছিল। শুরুতে কিছু মানুষ ভবনে আটকা পড়েছিল, পরে তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।