[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বহুতল ভবনে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রোববার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, ওয়াসা মোড়ের মেরিডিয়ান নামে একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা বেশি, তাই একটি স্পার্কল গাড়িও ঘটনাস্থলে যাচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!