[ দেশজুড়ে ]
রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
আগুনের ঘটনাস্থল- ছবি: সংগৃহীত
রংপুরে একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এতে ১২টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার মধ্যরাতে নগরীর মর্ডান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মডার্ন মোড়ের শাহীন হোটেলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আজাদ হোটেলসহ আশেপাশের ১২টি দোকানে।
.png)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসীম উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!