ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে হাসপাতালে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ১৫ নভেম্বর ২০২২
নারায়ণগঞ্জে হাসপাতালে আগুন
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে আগুন লেগেছে। এতে হাসপাতালের কোনো ক্ষতি কিংবা কেউ হতাহত না হলেও আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন রোগীরা।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের বাইরে এ ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের বাইরে কিছু ম্যাট্রেস নষ্ট করার জন্য রাখা হয়েছিল। এজন্য কমিটিও করা হয়েছিল। আগুন লাগলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে রোগী ও নার্সরা কিছুটা আতঙ্কিত হয়েছেন।

Advertisement

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কারো সিগারেটের আগুনে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!