ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক ঘণ্টার আগুনে পুড়ল কার্টন কারখানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১৬ নভেম্বর ২০২২
এক ঘণ্টার আগুনে পুড়ল কার্টন কারখানা
আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে একটি কার্টন কারখানায় আগুন লেগেছে। তবে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বুধবার ভোর সোয়া ৫টার দিকে মেটস পেপার মিলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

কারখানার শ্রমিকরা বলেন, কারখানার ওয়্যার হাউজে কাগজসহ বিভিন্ন মালামাল রাখা ছিল। এসব দিয়ে কার্টন তৈরি করা হয়। ভোর সোয়া ৫টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। শুরুতে আগুন নিয়ন্ত্রণে নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

Advertisement

আগ্রাবাদ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক হারুন পাশা বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ছয়টি ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে কারখানার বেশিরভাগ মালামাল পুড়ে গেছে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

ম্যাক পেপার মিলসের পরিচালক মো. ইমরান বলেন, আগুনে কার্টন কারখানার মালামাল পুরোপুরি পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা পুরোপুরি জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!