[ দেশজুড়ে ]
টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ল ৬ দোকান
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মামার বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে মামার বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই পাশের দোকানে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার আগেই বাজারের মাসুম শেখের মুদি দোকান, জয় দাসের সেলুন, শহীদুল ইসলামের ফার্মেসিসহ ছয়টি দোকান পুড়ে যায়। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
টুঙ্গিপাড়া ফায়ার স্টেশন অফিসার খান এহসান-উল-আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!