[ দেশজুড়ে ]
লাশটি কার?
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালী সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার অশ্বদিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের অশ্বদিয়া ব্রিজের নিচে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পরনে চেক লঙ্গি ও কালো ফুল হাতা গেঞ্জি পরিহিত অবস্থায় বৃদ্ধের লাশ খালের নিচে ভাসমান অবস্থায় পাওয়া যায়। বৃদ্ধের গায়ের রং ফর্সা। মুখে অল্প দাঁড়ি রয়েছে।
সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলার নোয়াখালী খাল থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!