ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ১৯ নভেম্বর ২০২২
নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি একনালা বন্দুকসহ জাহিদুল ইসলাম ফারাবী নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে শুক্রবার রাতে উপজেলার ৩ নম্বর জীরতলী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক ফারাবী বেগমগঞ্জ উপজেলার মধ্য জিরতলী গ্রামের উত্তর হাওলাদার বাড়ির মো.জামাল হোসেনের ছেলে।

Advertisement

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে একটি একনলা বন্দুকসহ আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!