[ দেশজুড়ে ]
অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নারী নিহত
দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আসমা আক্তার নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা একই উপজেলার কাজিয়ারা গ্রামের জয়নাল আবেদীন প্রধানের মেয়ে।
স্থানীয়রা জানায়, মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর এলাকা থেকে পাঁচ যাত্রী নিয়ে নারায়ণপুর বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পাঁচঘরিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয় গৌরীপুরগামী একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোযাত্রী আসমা নিহত হন। আহত হন চালকসহ আরো পাঁচজন।
.png)
মতলব দক্ষিণ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!