শনিবার রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মেহেদী হাসানসহ ৩ শ্রমিক। এ সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে যাত্রী ছাউনির কাছে পৌঁছলে একটি ট্রাকের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মেহেদী হাসান।
.png)
এ সময় গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ভেড়ামারা থানার ওসি প্রতাপ কুমার জানান, ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ।