ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮, ২৫ নভেম্বর ২০২২
গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় সদর উপজেলার ভবানীপুর আগুন লাগে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও বিস্তারিত জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!