ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ দিন পর ফিরেছে আয়াত, তবে খণ্ডিত লাশ হয়ে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ২৫ নভেম্বর ২০২২
১০ দিন পর ফিরেছে আয়াত, তবে খণ্ডিত লাশ হয়ে
আয়াত

চট্টগ্রামে নিখোঁজের ১০ দিন পর শিশু আয়াতের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

তিনি জানান, সিসিটিভির ফুটেজে শনাক্ত করে বৃহস্পতিবার আবির আলী নামে একজনকে আটক করা হয়। আয়াতদের সাবেক ভাড়াটিয়া ছিলেন আবির আলী। আটকের পর জিজ্ঞাসাবাদে আবির আলী জানান- মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করেন তিনি। ওই সময় আয়াত চিৎকার করলে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশটি নদীতে ফেলে দেন।

Advertisement

বাসা থেকে বের হওয়ার ২০ মিনিটের মধ্যে আয়াত নিখোঁজ হয় বলে জানান ইপিজেড থানার ওসি আব্দুল করিম।

১৫ নভেম্বর বিকেলে ইপিজেড থানার বন্দরটিলা নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত। ওই ঘটনায় একই দিন রাতে ইপিজেড থানায় জিডি করেন তার বাবা।

সন্তানের সন্ধান না পেয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছিলেন বাবা সোহেল রানা ও মা তামান্না খাতুন। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, থানা-পুলিশ ও হাসপাতাল ঘুরেও পাননি আদরের সন্তানকে। পরে সন্ধান দিলে পুরস্কারের ঘোষণাও দিয়েছিল পরিবার।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!