শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, শুক্রবার সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে সকাল পৌনে ৯টায় সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস লিমিটেডে আগুনের ঘটনা ঘটে।
.png)
ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, মোশারফ কম্পোজিট মিলস লিমিটেড কারখানায় সেমিপাকা একতলা ভবনে তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।