ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৬

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ২৫ নভেম্বর ২০২২
হবিগঞ্জে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মোকামহাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, যাত্রাপাশা গ্রামের মৃত ছিফত মিয়ার পুত্র বেনু মিয়া (২৬), দক্ষিণ যাত্রাপাশা গ্রামের ফুল মিয়ার পুত্র রাহিদুল মিয়া (২২), একই গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র মজিবুর মিয়া (২৫), আবদাল মিয়ার পুত্র সুহেল মিয়া (৩৪), ভুট্রু রবিদাসের পুত্র গোপাল দাস (২০) ও মৃত চান মিয়ার পুত্র জিসান আহমেদ সুমন (২১)।

Advertisement

ওসি অজয় চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃতরা হলেন এলাকার চিহ্নিত জুয়াড়ি। তাদেরকে জুয়া খেলার তাস, ৫ হাজার ৬৪০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। মাদক ও জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!