শুক্রবার দুপুরে বিজিবি, মৎস্য অফিস ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে শহরের বড় বাজার এলাকায় তিতাস নদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এর আগে, একইদিন বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রাম থেকে তিনটি বস্তা ভর্তি অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করেন। কচ্ছপগুলো পাচারের জন্য আনা হয়েছিল বলে সংশ্লিষ্টদের ধারণা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, কচ্ছপগুলো অত্যন্ত বিরল প্রজাতির। এগুলো আমাদের জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এজন্য মৎস্য সংরক্ষণ আইন এবং বন্য প্রাণী সংরক্ষণ আইনে কচ্ছপগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।
.png)