[ পার্বত্য চট্টগ্রাম ]
কাপ্তাই জাতীয় উদ্যানে ১২ ফুটের অজগর অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপটি অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে সাড়ে ১২ ফুটের লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে অজগরটি অবমুক্ত করা হয়।
চট্টগ্রাম বন অ্যাকাডেমির পরিচালক ও বন সংরক্ষক রেজাউল করিম মোল্লার উপস্থিতিতে অজগরটি গভীর অরণ্যে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা। ১২ ফুট সাত ইঞ্চির অজগরটির ওজন ১৫ কেজি ছিল।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন ও বন বিভাগের সদস্যরা।
এর আগে, রোববার রাঙ্গামাটির টিটিসি প্রাঙ্গণ থেকে অজগরটি উদ্ধার করা হয় বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!