[ দেশজুড়ে ]
মাছ ধরারা জালে উঠে এলো ১১ ফুট লম্বা অজগর
ফাইল ফটো
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে গনাইসার এলাকার বিলে মাছ ধরার জালে উঠে আসে ১১ ফুট লম্বা অজগর সাপ।
মঙ্গলবার সকালে টংগিবাড়ী উপজেলার গনাইসার এলাকা থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয়রা জানান, টংগিবাড়ী উপজেলার গনাইসার এলাকার বাসিন্দা বাবু মাছ ধরার জন্য বিলে জাল পেতে রাখেন। মঙ্গলবার সকালে তিনি দেখতে পান জালে আটকে আছে বিশাল আকৃতির অজগর। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটি বস্তাবন্দি করেন তিনি। সাপটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট এবং ওজন ৯ কেজি। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করেন।
.png)
উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, অজগরটি সম্ভবত বন্যার সময় পানির সঙ্গে এ এলাকায় এসেছে। এটি উদ্ধার করা হয়েছে। অজগরটি বন বিভাগের প্রাণী সংরক্ষণে দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে অবমুক্ত অথবা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!