শনিবার সকাল ৭টার দিকে কলাপাড়া বিআরটিসি বাসস্ট্যান্ডে একটি বাসের বক্স থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। তবে পালিয়েছেন কচ্ছপের মালিক।
এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম ও এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসানসহ বন বিভাগের সদস্যরা।
.png)
ওই সংগঠনের টিম লিডার রাকায়েত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যাত্রীবাহী বাসে সুদ্ধি প্রজাতির ৫০ কচ্ছপটি রয়েছে। এমন খবরে ওই বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সুদ্ধি প্রজাতির কচ্ছপগুলো উদ্ধার করি। পরে কচ্ছপগুলোকে পটুয়াখালীর বিভাগীয় বন বিভাগের নিজস্ব পুকুরে অবমুক্ত করেছি।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস থেকে ৫০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে কচ্ছপগুলোকে পটুয়াখালীর বিভাগীয় বন বিভাগের নিজস্ব পুকুরে অবমুক্ত করা হয়। তবে পালিয়েছেন কচ্ছপের মালিক।