ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারগঞ্জে ব্যাগ থেকে কঙ্কাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ২৬ নভেম্বর ২০২২
মাদারগঞ্জে ব্যাগ থেকে কঙ্কাল উদ্ধার
ফাইল ফটো

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় লাশ বহনের ব্যাগ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার পশ্চিম আতামারী গ্রাম এলাকায় যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে লাশ বহনের একটি কাপড়ের ব্যাগ আটকে যায়। খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির কঙ্কালসহ ব্যাগটি উদ্ধার করে।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার এসআই ফারুক আহাম্মেদ জানান, উদ্ধারকৃত করা লাশ বহনের ব্যাগটি অন্তত দুই বছর আগের। হয়তো কোনো অজ্ঞাত ব্যক্তির লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল কিংবা দাফন করার পর নদীভাঙন বা অন্য কোনোভাবে লাশসহ ব্যাগটি নদীতে পড়তে পারে।

Advertisement

তিনি আরো জানান, ঐ ব্যাগে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গের হাড় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। হাড়গুলোর ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!