ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহ পরিচালিকার মেয়েকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২৮ নভেম্বর ২০২২
গৃহ পরিচালিকার মেয়েকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণের মামলায় রায়হান ভূইয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এরআগে রোববার সন্ধ্যায় ভুক্তভোগী নারী আখাউড়া থানায় মামলা দিলে রাতেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতার রায়হান ভূইয়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ইয়ার হোসেনের ছেলে। 

মামলার এজাহার ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই নারীর মা বিগত প্রায় দেড় বছর যাবত রায়হান ভূইয়ার বাড়িতে গৃহ পরিচালিকার কাজ করতেন। মাঝে মধ্যে মা অসুস্থ হলে মায়ের পরিবর্তে সে কাজ করে দিয়ে আসত। প্রায় এক বছর আগে একদিন ওই বাড়িতে কাজের সময় ওই নারীকে রায়হান ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে তার শিশু সন্তানকে মেরে ফেরবে বলেও হুমকি দেন। এরপর থেকে তিনি ওই বাড়িতে কাজ করতে গেলে রায়হান তাকে সমাজে কলঙ্কিত করার ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতেন।

Advertisement

ঘটনার দিন দুপুরে ওই নারী পার্শ্ববর্তী তার মামার বাড়ির টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় রায়হান ভূইয়া টিউবওয়েলের কাছে আসেন। পরে ওই নারী তার মামার একটি বসতঘরে চলে যান। এ সময় রায়হান ওই ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন ও ভিডিওচিত্র ধারণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে জানালে বা মামলা করলে তার ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দিবেন এবং তার ছেলে-মেয়ের ক্ষতি করবেন বলে হুমকি দিয়ে চলে যান। 

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ভিকটেমের অভিযোগ পেয়ে রায়হান ভূইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!