সোমবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্ত স্বামী হাসান মাতুব্বর আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা হাসান মাতুব্বরের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের মো. শাহাজাহান শেখের মেয়ে রীনা বেগমের বিয়ে হয় ২০১২ সালে। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে ২০২০ সালের ১৩ জানুয়ারি রাতে মারধরের পর রীনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. ইলিয়াস বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় স্বামী হাসান মাতুব্বর এবং তার ভাই রবিউল মাতুব্বরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
.png)
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সানোয়ার হোসেন বলেন, ২০২০ সালের ২৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অসীম বিশ্বাস। অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয় হাসানের ভাই রবিউল মাতুব্বরকে। মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত হাসান মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন।