ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে জিপিএ-৫ পেয়েছেন ১৬১৬ জন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৮ নভেম্বর ২০২২
ফেনীতে জিপিএ-৫ পেয়েছেন ১৬১৬ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ফেনীতে পাসের শতকরা হার ৮৯ দশমিক ৪৬ ভাগ। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ জেলা থেকে ১৮ হাজার ২৭২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৬ হাজার ৩৪৭ জন পাস করেছেন। জেলায় অংশ নেয়া ১৮৪টি প্রতিষ্ঠানের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এবার ফেনীতে এক হাজার ৬১৬ জন জিপিএ-৫ পেয়ছেন।

এদিকে ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জন জিপিএ-৫ সহ সবাই কৃতকার্য হয়েছেন। ফেনী সরকারি গার্লস উচ্চ বিদ্যালয় থেকে ২৮০ জন অংশ নিয়ে ২৬৮ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২২২ জন। পাসের হার ৯৯.৬৯ ভাগ। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩১১ জন অংশ নিয়ে ৩০৯ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৮১ জন। পাসের হার ৯৯.৩৬ ভাগ।

কুমিল্লা শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত তথ্য মতে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান হতে দুই হাজার ১২৩ জন অংশ নিয়ে এক হাজার ৯১৯ জন পাস করেছেন। এ উপজেলায় ১০৯ জন জিপিএ-৫ সহ ৯০.৩৯ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। দাগনভূঞা উপজেলার ২৮টি প্রতিষ্ঠানের তিন হাজার ৩০৯ জনের মধ্যে তিন হাজার ১১২ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২৩১ জন। পাসের হার ৯৪.০৫ ভাগ। ফেনী সদর উপজেলার ৬৪টি প্রতিষ্ঠান হতে সাত হাজার ৬০২ জনের মধ্যে পাস করেছেন ছয় হাজার ৯৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯৯৪ জন। পাসের হার ৯১.৪৮ ভাগ।

Advertisement

ফুলগাজীর ২১টি প্রতিষ্ঠান হতে এক হাজার ১০৫ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৯৯ জন পাস করেছেন। ৭৪ জন জিপিএ-৫ সহ পাসের হার ৯১.৯৭ ভাগ। পরশুরামের ১৮টি প্রতিষ্ঠান হতে এক হাজার ২৩৮ জনের মধ্যে পাস করেছেন এক হাজার ২৬ জন। ৬৮ জন জিপিএ-৫ সহ পাসের হার ৮২.৮৮ ভাগ। সোনাগাজীতে ২৩টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৮০৫ জন অংশ নিয়ে পাস করেছেন দুই হাজার ২৩৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪০ জন। পাসের হার ৭৯.৭৫ ভাগ।

ফেনী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!