মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে কানাইঘাট থানা পুলিশ। এর আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমখণ্ড গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মঈন একই গ্রামের সফিক আহমদের ছেলে।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, নিহতের মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পরকীয়ার জেরে মঈনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
.png)