লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ীর ১৪ বছর কারাদণ্ড
লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে ৭ বছর করে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান লক্ষ্মীপুর পৌরভার রাজিবপুর এলাকার মারফত উল্যার ছেলে ও মাঈন উদ্দিন কুমিল্লার বাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুক্তার হোসেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ অক্টোবর রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউপির মতলবপুর গ্রামে কালিবাজার সড়কে গাঁজা নিয়ে অবস্থান করছিলেন কামরল ও মাঈন। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক মাঈনের লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকার ভাড়া বাসা থেকে আরো ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম।
একই বছর ১৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার এসআই মকবুল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না আসামিরা। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।