বুধবার ঐ কিশোরের পরিধেয় প্যান্ট ও বেল্ট দেখে লাশটি শনাক্ত করেন তার বাবা। নিহত কিশোরের নাম মো. আলামিন। বালিয়াকান্দি উপজেলার খোদ্দমেগচামী এলাকার মো. আকিদুল মোল্যার ছেলে মো. আলামিন। কয়েক বছর ধরে বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোদ্দমেগচামী মিজান ফকিরের ফার্মে কাজ করতো ঐ কিশোর।
নিহত কিশোরের বাবা মো. আকিদুল মোল্যা জানান, মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের ছাইভাঙা বিলের মাঠে থেকে বুধবার সকালে তার ছেলের লাশ উদ্ধারের খবর পান। এরপর তার পরনের প্যান্ট ও বেল্ট দেখে ছেলের লাশ শনাক্ত করেন। এর আগে, গত ৬ সেপ্টেম্বর মুরগীর ফার্ম থেকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর সিআইডির তদন্ত রিপোর্টের ভিত্তিতে রাজবাড়ী জেলা কোর্টে মামলা রুজু হয়।
.png)
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে একটি গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে নিহতের কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়।