ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৩০ নভেম্বর ২০২২
যশোরে ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল জেলার আরজ আলী, রুবেল সরদার, নাদিম মাহমুদ, ওয়াহিদ মোল্লা, শাহ আলী ওরফে বাবু, খুলনার ওহিদ মোল্লা, আফরোজা, সুনাম বিশ্বাস, গোপালগঞ্জের তারিকুল ইসলাম, সবুজ কাজী এবং বোরহান সরদার।  

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইলের কোতোয়ালি ও কালিয়া থানায় এবং খুলনার তেরখাদা থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি হওয়া চার ভরি ১১ আনা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল, মাস্টার চাবি, দা, রড, খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, যশোরের বাঘারপাড়া, কোতোয়ালি, অভয়নগর ও মণিরামপুর এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় মাঠে নামে ডিবির একাধিক টিম। বাঘারপাড়ার করিমপুরে আরাফাতের বাড়িতে সম্প্রতি ডাকাতির ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!