সোমবার দুপুরের মেহেরপুর আমলী আদালত (গাংনী) এর বিচারক তারিক হাসানের আদালতে শুনানি শেষে ৬ ডাকাতকে পৃথক ডাকাতির মামলায় দুইদিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের দুই ডাকাতির মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত মামলা দুটিতে দুইদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করে।
.png)
ডাকাতরা হলেন, আটটি জেলার ডাকাত দলের সর্দার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ডাঙ্গীপাড়া এলাকার আজিমুদ্দীনের ছেলে আলতাফ মন্ডল (৬০), সদর উপজেলার বোয়ালদহ গ্রামের অক্ষর মন্ডলের ছেলে সোহেল হোসেন (৩৫) ও মিরপুর উপজেলার নওদা পাড়া গ্রামের তাছের বিশ্বাসের ছেলে শাহাজামাল (৩৪)। মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের হামিদ মালিথার ছেলে তরিকুল ইসলাম (২৫), শিবপুর গ্রামের মুকুল জোয়ার্দ্দারের ছেলে আরিফুল ইসলাম ওরফে খোকন ওরফে প্রতীক (২৮), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালীয়া গ্রামের আব্দুল মান্নান ওরফে মনা বাগের ছেলে সালাউদ্দীন (৪০)।
গত ১ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর দেবিপুর-করমদি মাঠে ও ১৩ অক্টোবর ছাতিয়ান-কামারখালি মাঠের মধ্যে ডাকাতির ঘটনায় এই ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। এর আগে ১ সেপ্টেম্বর দিবাগত রাতে দেবিপুর-কল্যাণপুর মাঠে সংঘঠিত ডাকাতির ঘটনায় প্রথম দফায় সব ডাকাতদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।