[ দেশজুড়ে ]
মাগুরায় বিশ্ব এইডস দিবস পালিত
বিশ্ব এইডস দিবস উপলক্ষে মাগুরায় র্যালি
‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে মাগুরায় বিশ্ব এইডস দিবস পালন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ উপলক্ষে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএইচ মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সিনিয়র কনসালটেন্ট ডা. শফিউল রহমান।
.png)
আরো উপস্থিত ছিলেন- আবাসিক মেডিকেল অফিসার বিকাশ শিকদারসহ অন্যান্য অতিথিরা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!