ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, বাবা-ছেলেসহ ধরা নারী 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ১ ডিসেম্বর ২০২২
ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, বাবা-ছেলেসহ ধরা নারী 
গ্রেফতার মতিয়ার রহমান ও তার ছেলে মামুন

মেহেরপুরে ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন ও ব্লাকমেইল করে অর্থ আদায়ের মূলহোতা বাবা-ছেলেসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার ভোরে সদর থানা পুলিশের একটি দল মেহেরপুর শহরের আবাসিক হোটেল আটলান্টিকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার মৃত কিয়ামদ্দীনের ছেলে হোটেল আটলান্টার মালিক মতিয়ার রহমান ও তার ছেলে মামুন এবং সদর উপজেলার হিজুলী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ছন্দা খাতুন।

Advertisement

জানা গেছে, মেহেরপুর শহরের অভিজাত শ্রেণির হোটেল আটলান্টিকার মালিক মতিয়ার রহমান ও ছেলে মামুন একটি নারী চক্র গড়ে তুলেন। এলাকার ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে সুন্দরী নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলতেন। পরে হোটেল আটলান্টিকায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে শুরু হয় টাকা আদায়।

এদিকে মেহেরপুর সদর উপজেলার নারী চক্রের প্রধান হোতা প্রিয়া খানকে আসামি করে এক এনজিওকর্মী একটি মামলা করেন। ঐ মামলায় ২২ নভেম্বর ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়ার মূলহোতা নাজনীন খান প্রিয়াকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার  ওসি রফিকুল ইসলাম।

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুদিনের রিমান্ডে প্রিয়া খানকে জিজ্ঞাসাবাদে এ চক্রের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। ঐ তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে হোটেল আটলান্টিকায় অভিযান চালানো হয়। এ সময় হোটেল মালিক মতিয়ার রহমান ও তার ছেলে মামুনসহ ছন্দা নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!