[ দেশজুড়ে ]
৪ বছরের প্রেমে একাধিকবার শারীরিক সম্পর্ক, বিয়ের কথা বলতেই যোগাযোগ বন্ধ
প্রতীকী ছবি
চার বছরের প্রেমের সম্পর্ক। ওই সম্পর্কের জেরে প্রেমিকার সঙ্গে বিভিন্ন স্থানে দেখাও করেন প্রেমিক শামীম। একপর্যায়ে বিয়ের প্রলোভনে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। কিন্তু বিয়ের কথা বলতেই প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শামীম। পরে সোমবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই কিশোরী। একইদিন রাতেই প্রেমিকের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে প্রেমিক শামীমকে আসামি করে ধর্ষণ মামলা করেন প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন। অভিযুক্ত শামিম উপজেলার জামিরদিয়া ডোবালিয়া পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, প্রায় চার বছর আগে শামীমের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি ভুক্তভোগী কিশোরী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত শামীম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ অবস্থায় ওই কিশোরী সোমবার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। এ সময় স্থানীয়রা থানায় সংবাদ দিলে একইদিন রাতে কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
.png)
ওসি কামাল হোসেন বলেন, ওই কিশোরী বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নিতেই প্রেমিক শামীম পালিয়ে যান। ভুক্তভোগী থানায় মামলা করেছেন। অভিযুক্ত শামীমকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!