চিকিৎসকের কাছে পুরোনো মুদ্রা
শখের বশে কয়েক শ বছরের পুরোনো মুদ্রা সংরক্ষণ করেছেন ভোলার ডিপ্লোমা চিকিৎসক মো. মহিউদ্দিন। প্রাচীন, মুঘল ও ব্রিটিশ আমলের এসব মুদ্রা ছোটবেলা থেকেই জমিয়ে রাখছেন তিনি। এসব মুদ্রা ঐতিহ্য বহন করছে বলে মনে করছেন এ চিকিৎসক। পুরোনো মুদ্রা দেখে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে আগামী প্রজন্ম।
মহিউদ্দিনের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তি গ্রামে। তিনি ভোলা ইসলামিয়া ইউনানি মেডিকেল কলেজের প্রভাষক। সময় পেলেই তিনি কবিতা লেখেন। পাঁচ হাজার কবিতাও লিখেছেন।
ছোটবেলা থেকেই ধাতব মুদ্রা, কয়েন ও পুরোনো নোট সংগ্রহের শখ রয়েছে মহিউদ্দিনের। সেই ইচ্ছা থেকেই এখন পর্যন্ত সংগ্রহ করেছেন প্রাচীন, মুঘল ও ব্রিটিশ আমলের দুই শতাধিক মুদ্রা। যা নিজের কাছে রেখেছেন। বাহারি আকারের এসব মুদ্রা দেখতে অনেকে ভিড়ও জমান।
.png)
ডা. মহিউদ্দিন বলেন, আদি যুগের মানুষের কৃষ্টি কালচার, সামাজিকতা এবং তাদের সভ্যতা এ মুদ্রাতে চিত্রায়িত ও অঙ্কিত রয়েছে। এসব দেখে আদি সভ্যতা সম্পর্কে জানতে পারবে নতুন প্রজন্ম। এসব ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে তাদের। তবে মুদ্রা সংগ্রহের কাজটি চালিয়ে যেতে চাই।
বাবার এমন মুদ্রা সংগ্রহের কাজকে উৎসাহ দিচ্ছেন মহিউদ্দিনের মেয়ে আমেনা বেগম জুঁই। তিনি বলেন, ছোটবেলা থেকে আমার বাবা এসব পুরোনো মুদ্রা সংগ্রহ করছেন। মাঝে মধ্যে এসব কাজে আমিও সহযোগিতা করেছি। অনেকেই এসব মুদ্রা নিয়ে অবহেলা করেন। কিন্তু এটা ঠিক না।