বোকা বানিয়ে ৯ মিনিটেই গায়েব ১৪ লাখ পাউন্ডের সোনার মুদ্রা!
জাদুঘরে ছিল প্রায় ১৪ লাখ পাউন্ড দামের কেল্টিক সোনার মুদ্রা। হঠাৎ মাঝ রাতে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। মাত্র ৯ মিনিটে প্রযুক্তি ও নিরাপত্তা কর্মীদের বোকা বানিয়ে গায়েব হয় ঐ সোনার মুদ্রাগুলো।
জার্মানির বাভারিয়ার মানচিংয়ের জাদুঘরে এ ঘটনা ঘটেছে। এটিকে চুরি হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, চোররা জাদুঘরের অ্যালার্ম সিস্টেম অচল করেছিল।
জাদুঘরে ঢোকার ঠিক আগে আশপাশের ইন্টারনেট সংযোগ কেটে ফেলা হয়েছিল। ফলে যোগাযোগে ব্যাপক বিভ্রাট ঘটে। আগের অভিযানের সঙ্গে এ চুরির যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইন্টারনেট বিভ্রাটের কারণে একটি দরজা খোলা হলেও অ্যালার্ম বাজেনি। তবে চুরি হওয়ার সময়টি রেকর্ড করা সম্ভব হয়েছে।
.png)
পরদিন সকালে কর্মচারীরা জাদুঘরের মেঝেতে ভাঙা কাচ দেখেন। এছাড়া দেখা যায় ডিসপ্লে কেস থেকে মুদ্রাগুলো গায়েব।
রাষ্ট্রীয় প্রত্নতাত্ত্বিক সংগ্রহ কর্তৃপক্ষের প্রধান রুপার্ট গেবার্ড শোক প্রকাশ করে বলেন, এক পুরনো বন্ধুকে হারানোর মতো লাগছে।
আরেকটি ডিসপ্লে কেসও ভাঙা হয়েছিল। সেখান থেকেও তিনটি বড় মুদ্রা সরানো হয়েছে। কর্মকর্তারা এ মুদ্রা চুরিকে সংগঠিত অপরাধ বলে সন্দেহ করছেন। অতীতের চুরির সঙ্গে ‘সম্ভাব্য সম্পর্কের’ দিকে ইঙ্গিত করছে পুলিশও।