ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনার প্রলোভনে অর্থ হাতিয়ে দিতেন পিতলের মূর্তি

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ২৩ নভেম্বর ২০২২
সোনার প্রলোভনে অর্থ হাতিয়ে দিতেন পিতলের মূর্তি
পুলিশের হাতে আটক প্রতারক সিরাজ

ভোলার লালমোহনে মো. সিরাজ (৫৫) নামে এক প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আসুলী এলাকা থেকে তাকে স্থানীয়রা আটক করে।

আটককৃত সিরাজ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধলা মিয়ার ছেলে।

এ সময় সিরাজের কাছ থেকে পিতলের মূর্তি, ডলার ও বিভিন্ন রঙের পাথর জব্দ করে পুলিশ। এ ঘটনায় সিরাজসহ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন সবুজ নামে এক ভুক্তভোগী।

Advertisement

সবুজ জানান, সোনার মূর্তি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেন সিরাজ। বুধবার আমাকে সোনার কথা বলে পিতলের মূর্তি দেন তিনি। তার এমন কাজে সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে আলাপ করলে বুঝতে পারি সিরাজ একজন প্রতারক। এরপর সিরাজকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ দীর্ঘদিন ধরে এ প্রতারণা করছে বলে স্বীকার করেছেন। তিনি মানুষকে সোনার মূর্তির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে তাদের দিতেন পিতলের মূর্তি। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে। আর সিরাজের সঙ্গে জড়িতদেরও আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!