বুধবার রাতে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পদ্মা নদীতে নিখোঁজ হন তিনি। নিখোঁজ লালচাঁন একই এলাকার মৃত শহীদ তাঁতীর ছেলে।
বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার নৌকাসহ ডুবে লালচাঁন নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পরিবারের।
.png)
স্থানীয়রা জানায়, প্রতিদিন রাতে পদ্মায় মাছ ধরতে যেতেন লালচাঁন। আবার ফজরের আজানের সময় হাসাইল ঘাটে এসে মাছ বিক্রি করে বাড়ি ফিরতেন। বুধবার রাতেও নদীতে মাছ ধরতে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। তার সঙ্গে থাকা মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিখোঁজের সন্ধানে কাজ করছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।