নিখোঁজ মো. মান্নান মাতব্বর পেয়ারপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। প্রায় তিন মাসেও মান্নানের খোঁজ না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের।
এ বিষয়ে নিখোঁজ মান্নানের ভাই আব্দুর রাজ্জাক জানান, গত ২৫ আগস্ট মাদারীপুরের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আমার ভাই। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। হাঁটতে গিয়ে পথ ভুলে তিনি হারিয়ে গেছেন। নিজ গ্রামসহ মাদারীপুরের বিভিন্ন জায়গায় দিনরাত অনেক খোঁজাখুঁজি চলছে, মাইকিং করা হচ্ছে, তবুও খোঁজ মিলছে না। আমরা খুবই উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছি।
.png)
আব্দুর রাজ্জাক আরো জানান, নিখোঁজের ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় গত ১২ নভেম্বর (শনিবার) একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি নং ৬১৪। কোনো সহৃদয়বান ব্যক্তি আমার ভাইকে দেখে থাকলে বা তার খোঁজ পেলে ০১৬৮১-৫১৯৫০১ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।